ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৭, ২৯ জুলাই ২০২১
আপডেট: ১৭:৫৬, ২৯ জুলাই ২০২১

বৈরী আবহাওয়া, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ায় পদ্মা উত্তাল হয়ে ওঠায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর আগে সকাল থেকে ৭টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছিল।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, প্রবল বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় পদ্মা উত্তাল হয়ে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে।

একই সঙ্গে স্রোতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ঢেউ ও স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় সার্ভিস সাময়িক বন্ধ রাখা হয়।

ঢেউয়ের তোড়ে ২ নম্বর পন্টুন সরে যায়। তবে তা পুনর্স্থাপনের কাজ চলছে।

ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ায় ঘাটের উভয় প্রান্তে কয়েক শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে ।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়