নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:১৩, ২৯ জুলাই ২০২১
ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ১৯৪ জন হাসপাতালে
দেশে করোনাভাইরাসের সাথে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই নতুন রোগী শনাক্তের রেকর্ড গড়ছে রোগটি। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৯৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। যাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন আক্রান্তের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ১৮১ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ১৩ জন ভর্তি হন।
এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪২ জন। রাজধানী ঢাকায় ভর্তি হওয়া ১৮১ জনের মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬২ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১১৯ জন।
এছাড়া ডেঙ্গু সন্দেহে মারা যাওয়া চারজনের তথ্য পর্যালোচনার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে।
পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ বৃহস্পতিবার ২৯ জুলাই পর্যন্ত রাজধানীসহ সারা দেশে মোট ২ হাজার ২৯২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬৪৬ জন রোগী।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















