নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:০৩, ২৯ জুলাই ২০২১
সিনোফার্মের আরও ৩০ লাখ টিকা আসছে
চীন থেকে সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ টিকা দেশে আসছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি ফ্লাইটে টিকাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বিমাবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘চীন থেকে সিনোফার্মের টিকা নিয়ে বৃহস্পতিবার রাত সোয়া ১০টা, দিবাগত রাত সোয়া ১টা ও রাত সোয়া ৪টায় টিকা পৌঁছানোর কথা রয়েছে।’
এর আগে চলতি বছরের মে মাসে প্রথমবারের মতো মন্ত্রীদের কাছে পাঁচ লাখ ডোজ সিনোফার্মের টিকা হস্তান্তর করেন চীনের রাষ্ট্রদূত লি। পরে ১ জুলাই দুটি ফ্লাইটে বাংলাদেশে পৌঁছায় ২০ লাখ সিনোফার্মের টিকা, যা ছিল চুক্তি অনুযায়ী কেনা টিকার প্রথম চালান। পরে ১৭ জুলাই চীন থেকে কেনা আরো ২০ লাখ সিনোফার্মের টিকার ডোজ ঢাকায় পৌঁছায়। রাত ১১টা ৪৫ মিনিটে সিনোফার্মের দ্বিতীয় টিকার চালান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
উল্লেখ্য, তিন মাসের মধ্যে চীন থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা বাংলাদেশে আসবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















