নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০০:১৬, ৩০ জুলাই ২০২১
ঢাকায় পৌঁছাল সিনোফার্মের ১০ লাখ টিকা
চীন থেকে কেনা সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকা বহনকারী একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এ ফ্লাইটে ১০ লাখ ডোজ টিকা এসেছে। দিবাগত রাত সোয়া ১টা ও রাত সোয়া ৪টায় আরও দুটি ফ্লাইটে ১০লাখ করে মোট আরও ২০ লাখ টিকা পৌঁছানোর কথা রয়েছে।’
গত ১২ মে প্রথমবারের মতো সিনোফার্মের ৫ লাখ টিকা দেশে আসে। সেই টিকাগুলো চীন সরকার বাংলাদেশকে উপহার হিসেবে দেয়।
এরপর ১৯ মে সরকার চীনের সিনোফার্মের তৈরি সার্স-কোভ-টু ভ্যাকসিন সরাসরি ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়।
বাণিজ্যিকভাবে সিনোফার্ম থেকে বাংলাদেশের কেনা ১০ লাখ ডোজ টিকার প্রথম চালান গত ২ জুলাই দেশে আসে। এর পরদিন আরও ১০ লাখ, সবশেষ গত ১৭ জুলাই রাতে দুই চালানে সিনোফার্মের কাছ থেকে কেনা আরও ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়।
এ নিয়ে সিনোফার্মের মোট ৫০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। চুক্তি অনুযায়ী, তিন মাসের মধ্যে সিনোফার্ম থেকে মোট দেড় কোটি ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















