ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৯, ৩০ জুলাই ২০২১
আপডেট: ১৫:১৫, ৩০ জুলাই ২০২১

৫ আগস্টের পরেও লকডাউন বহাল রাখার সুপারিশ

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে প্রতিদিনই বিপুল হারে বাড়ছে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা। একইসাথে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এমন অবস্থায় দেশে আগামী ৫ আগস্ট পর্যন্ত চলছে কঠোর লকডাউন। তবে ৫ আগস্টের পরেও এই লকডাউন বহাল রাখার সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদফতর। 

অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা এ বি এম খুরশীদ আলম শুক্রবার (৩০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আমরা আরও দশ দিন আগেই কেবিনেট মিটিংয়ে বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি। যদিও এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি।

খুরশীদ আলম বলেন যেভাবে সংক্রমণ বাড়ছে, আমরা কিভাবে এই সংক্রমণ সামাল দেবো? রোগীদের কোথায় জায়গা দেবো? সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে তাহলে কি পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? অবস্থা খুবই খারাপ হবে এতে কোনো সন্দেহ নেই। এসব বিবেচনাতেই আমরা বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি।

এর আগে ঈদ পরবর্তী সংক্রমণ সামাল দিতে পূর্বঘোষিত তারিখ অনুযায়ী গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ফের শুরু হয় কঠোর বিধিনিষেধ। যা চলবে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত। 

করোনার সংক্রমণ ঠেকাতে ও স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে বিধিনিষেধ চলাকালীন সড়ক, নৌ, রেলপথে সব ধরনের যাত্রী পরিবহন বন্ধ থাকবে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়