নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:৪৮, ৩০ জুলাই ২০২১
বুধবারের মধ্যে দেশে আসছে ১৩ লাখ ডোজ কোভিশিল্ড টিকা
কোভিশিল্ড টিকা
কোভ্যাক্স কর্মসূচির আওতায় জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনকার ১৩ লাখ ডোজ কোভিশিল্ড টিকা আগামী বুধবারের (৪ আগস্ট) মধ্যেই দেশে আসছে।
স্বাস্থ্য অধিদফতর গঠিত ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাপান থেকে কোভ্যাক্সের আওতায় দুই চালানে এ ১৩ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসবে। প্রথম চালানটি দেশে আসবে শনিবার (৩১ জুলাই), দ্বিতীয়টি আসবে বুধবার (৪ আগস্ট)।
এদিকে স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, আমরা জাপান সরকারের কাছ থেকে কিছু ভ্যাকসিন পেয়েছি। আরও ভ্যাকসিন আসছে আগামী এক সপ্তাহের মধ্যেই। এগুলো হাতে পেলে দ্রুতই আমরা দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমানদের ভ্যাকসিন দেওয়া শুরু করব।
প্রসঙ্গত, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনকার কোভিশিল্ড টিকার এক ডোজ নিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন ১৪ লাখেরও বেশি মানুষ।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















