নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৯, ৩০ জুলাই ২০২১
আপডেট: ১৭:১৭, ৩০ জুলাই ২০২১
আপডেট: ১৭:১৭, ৩০ জুলাই ২০২১
সংসদ সদস্য আলী আশরাফ মারা গেছেন
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ আর নেই। শুক্রবার (৩০ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এমপির ছেলে মুনতাকিম আশরাফ টিটু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পিত্তথলির পাথর অপারেশনের জন্য গত ২ জুলাই এমপি আলী আশরাফকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ফুসফুসে ক্ষতসহ নানা সমস্যা দেখা দেয়। গত ৯ জুলাই নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ বিকেল ৩টা ৪৫ মিনিটে তিনি মারা যান।
প্রসঙ্গত, ৭৩ বছর বয়সী প্রবীণ এ রাজনীতিক কুমিল্লার চান্দিনা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত কমিটির সভাপতিও ছিলেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়






















