ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৮, ৩০ জুলাই ২০২১
আপডেট: ০০:০১, ৩১ জুলাই ২০২১

জাপানের উপহারের প্রায় ৮ লাখ টিকা ঢাকার পথে

কোভ্যাক্স কর্মসূচির আওতায় জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনকার প্রায় ৮ লাখ ডোজ টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকার পথে রওয়ানা দিয়েছে।

শুক্রবার (৩০ জুলাই) টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, জাপান থেকে সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকার চালান নিয়ে অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকার পথে রওয়ানা দিয়েছে। জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়েছে। সেখানে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

শনিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের এই অ্যাস্ট্রাজেনেকার টিকা পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত ২৪ জুলাই জাপান থেকে দুই লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় আসে। এছাড়া আগামী ৪ আগস্ট জাপান থেকে আরও প্রায় ছয় লাখ টিকা আসার কথা রয়েছে।

প্রসঙ্গত, জাপান বাংলাদেশকে ৩০ লাখ টিকা উপহার দেয়ার ঘোষণা দিয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়