ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৭, ৩১ জুলাই ২০২১
আপডেট: ১৭:২৪, ৩১ জুলাই ২০২১

জাপানের উপহারের প্রায় ৮ লাখ টিকা দেশে পৌঁছেছে

কোভ্যাক্স কর্মসূচির আওতায় জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনকার সাত লাখ ৮১ হাজার টিকা দেশে পৌঁছেছে।

শনিবার (৩১ জুলাই) দুপুরে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে হংকং এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালানে সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা দেশে পৌঁছায়।

টিকাগুলো গ্রহণ করতে বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া আগামী ৩ আগস্ট একই স্থানে ও একই সময়ে অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইটে পরবর্তী অর্থাৎ তৃতীয় চালানের ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা দেশে আসবে।

২৪ জুলাই কোভ্যাক্স সুবিধার আওতায় জাপান সরকারের উপহার দেওয়া দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা দেশে পৌঁছায়।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়