ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৯, ৩১ জুলাই ২০২১
আপডেট: ২৩:১২, ৩১ জুলাই ২০২১

অক্সফোর্ড টিকার দ্বিতীয় ডোজ কাল-পরশু শুরু: স্বাস্থ্যমন্ত্রী

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ কাল-পরশু (রবি-সোমবার) দেওয়া শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

তিনি বলেছেন, জাপানের কাছ থেকে টিকা প্রাপ্তির ফলে দ্বিতীয় ডোজের চিন্তা দূর হলো। আমরা কাল-পরশু থেকেই দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করব।

শনিবার বিকাল সাড়ে ৩টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, আজকে (শনিবার) ৭ লাখ ৮০ হাজার ডোজ টিকা পেয়েছি। কিছু দিন আগে দুই লাখের বেশি পেয়েছি। সব মিলিয়ে জাপান সরকারের কাছ থেকে ১০ লাখের বেশি ডোজ পেয়েছি। আগস্ট মাসে আরও ৬ লাখের বেশি টিকা আসবে। সব মিলিয়ে প্রায় ৩০ লাখের বেশি টিকা আমরা পাব জাপান থেকে।

তিনি বলেন, আমাদের দেশে ১৫-১৬ লাখ লোক অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছে। তাই এই টিকার গুরুত্ব অনেক বেশি। আমি মনে করি, সেই অপেক্ষা দূর হলো। আমরা কাল-পরশু থেকেই অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ যারা পায়নি তাদের দেওয়া শুরু করব।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়