নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:১২, ১ আগস্ট ২০২১
সোমবার সকাল ৬টা পর্যন্ত চলবে লঞ্চ: বিআইডব্লিউটিএ
যাত্রীদের চাপ থাকায় সোমবার সকাল ৬টা পর্যন্ত লঞ্চ চলবে বলে রোববার দুপুরে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ।
এর আগে শনিবার সন্ধ্যায় বিআইডব্লিউটিএ জানায়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব জেলা এবং শিমুলিয়া-বাংলাবাজার ও দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল করবে।
এদিকে শনিবার রাত থেকে রোববার পর্যন্ত সারা দেশ থেকে শ্রমিকদের ঢাকা নিয়ে আসার জন্য বাস চলাচলেরও অনুমতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন।
রবিবার থেকে গার্মেন্টসসহ রপ্তানিমুখী শিল্পকারখানা খোলার ঘোষণায় শ্রমিকদের ঢাকায় ফেরার দুর্ভোগের খবরের মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, সরকার ঘোষিত বিধিনিষেধের কারণে গত ২৩ জুলাই থেকে দেশের সব নৌরুটে নৌযান চলাচল বন্ধ ছিল। বন্ধ ছিল সব ধরনের গণপরিবহন চলাচল।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















