নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:০৩, ১ আগস্ট ২০২১
কাল থেকে ঢাকায়, ৭ আগস্ট থেকে সারা দেশে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ
আগামীকাল সোমবার (২ আগস্ট) থেকে রাজধানীর ঢাকায় অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হচ্ছে। এছাড়া আগামী ৭ আগস্ট থেকে দেশের সকল জেলায় থেকে এ টিকা দেয়া হবে।
রোববার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের করোনা সম্পর্কিত নিয়মিত প্রেস বুলেটিনে টিকাদান কর্মসূচির কর্মকর্তা ডা. মো. শামসুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, যারা অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন তারা ভুলক্রমেও যেন অন্য টিকা না নেন, এতে নানা শারীরিক জটিলতা দেখা দেবে।
প্রথম ডোজ পেয়েছেন কিন্তু দ্বিতীয় ডোজ পাননি এমন মানুষের সংখ্যা প্রায় সাড়ে ১৫ লাখ। দ্বিতীয় ডোজ যারা পাননি তাদের কাছে স্ব স্ব কেন্দ্র থেকে ক্ষুদেবার্তা পাঠানো হবে।
বর্তমানে স্বাস্থ্য অধিদফতরের কাছে জাপান সরকারের দেয়া ১০ লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা রয়েছে। সব মিলিয়ে ৩০ লাখ টিকা দেওয়ার কথা জাপান সরকারের। আগামী মঙ্গলবার ছয় লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার আরেকটি চালান ঢাকায় আসার কথা রয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















