নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:০২, ২ আগস্ট ২০২১
ইংল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন পরিবেশমন্ত্রী
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন, যুক্তরাজ্য-২০২১ উপলক্ষে আয়োজিত মন্ত্রী পর্যায়ের সম্মেলন 'দ্য জুলাই মিনিস্টিরিয়াল" এ যোগদান শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন আজ সোমবার (২ আগস্ট) সকালে দেশে ফিরেছেন। কপ-২৬ প্রেসিডেন্ট অলোক শর্মার আমন্ত্রণে তিনি ২৪ জুলাই লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
ইংল্যান্ড সফরকালে পরিবেশমন্ত্রী তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন।
সফরে তিনি ২৬তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের প্রেসিডেন্ট আলোক শর্মার সভাপতিত্বে ২৫ ও ২৬ জুলাই অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ের "দ্য জুলাই মিনিস্টিরিয়াল" এ অংশগ্রহণ করেন। এ সভায় আগামী নভেম্বর মাসে যুক্তরাজ্যের স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিতব্য কপ-২৬ এ প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রিতে সীমাবদ্ধ রাখা, জলবায়ু অভিযোজন কার্যক্রম বৃদ্ধি, লস এন্ড ড্যামেজ, আর্টিকেল-৬ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ধনী দেশগুলোর দরিদ্র দেশগুলোকে আর্থিক সহায়তা দান প্রভৃতি বিষয়ে বাংলাদেশের প্রত্যাশা সম্মেলনের প্রেসিডেন্টকে অবহিত করেন।
সফরকালে পরিবেশমন্ত্রী যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের উর্ধতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এছাড়াও, ইস্ট লন্ডনের সিডনি স্ট্রিটে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ এবং গার্ডেন অফ পিস কবরস্থানে অবস্থিত প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি মরহুম আলহাজ উস্তার আলীর কবর জিয়ারত উপলক্ষ্যে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















