নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৫৪, ২ আগস্ট ২০২১
কঠোর বিধিনিষেধ বাড়বে কি না জানা যাবে ৩ আগস্ট
করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলছে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ। যা আগামী ৫ আগস্ট মধ্যরাতে শেষ হওয়ার কথা রয়েছে। এদিকে দেশে ভাইরাসটির সংক্রমণ ও মৃত্যুতে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না। এমন অবস্থায় বিধিনিষেধ বাড়বে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আন্তঃমন্ত্রণালয় সভা বসছে মঙ্গলবার (৩ আগস্ট)।
সভায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিধিনিষেধের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এতে সভাপতিত্ব করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এছাড়া উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব/সচিব ছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা।
মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, সংক্রমণের বর্তমান প্রেক্ষাপটে বিধিনিষেধ বাড়ানোর চিন্তা রয়েছে সরকারের। তবে অর্থনীতি ও জীবিকার বিষয়টি মাথায় রেখে কিছু বিষয়ে শিথিলতা আসতে পারে।
বিধিনিষেধ বাড়লে তা কতদিন হবে, কোন কোন ক্ষেত্রে শিথিলতা আসবে- সভায় সবকিছু চূড়ান্ত হবে। এরপর প্রধানমন্ত্রীর অনুমোদনের পর বিধিনিষেধের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
দেশে হঠাৎ করে উদ্বেগজনক পর্যায়ে চলে গেছে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি। একই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। তাই গত কয়েক মাস ধরে বিধিনিষেধ আরোপ করে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। তবে ঈদুল আজহাকে কেন্দ্র করে আট দিনের জন্য শিথিল করা হয়েছিল বিধিনিষেধ। পরে আবার গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ দিয়েছে সরকার।
বিধিনিষেধ জারি করেও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। প্রতিদিনই দুই শতাধিক মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। এর পাশাপাশি আক্রান্ত হিসেবে শনাক্ত হচ্ছেন ১০ হাজারের বেশি মানুষ। এরই প্রেক্ষাপটে বিধিনিষেধ আরও ১০ দিন বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদফতর।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















