নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১১:২০, ৩ আগস্ট ২০২১
জয়যাত্রা টেলিভিশনে সংবাদের নামে চাঁদাবাজি, হেলেনার দুই সহযোগী আটক
সম্প্রতি রাজধানীর গুলশানের বাসা থেকে বিপুল পরিমাণ মদ, ক্যাসিনো সামগ্রীসহ গ্রেপ্তার হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হেলেনা জাহাঙ্গীরের কথিত জয়যাত্রা টেলিভিশনে সংবাদ প্রচারের নামে চাঁদাবাজিসহ হেলেনার বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- হাজেরা খাতুন এবং সানাউল্ল্যাহ নূরী। রাজধানীর গাবতলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (৩ আগস্ট) সকালে হেলেনার দুই সহযোগীকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান হোসেন।
তিনি বলেন, ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিবর্গের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হেলেনা জাহাঙ্গীরের অন্যতম সহযোগী হাজেরা খাতুন ও সানাউল্ল্যাহকে রাজধানীর গাবতলী থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত র্যাবের মিডিয়া সেন্টারে দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ১২টার দিকে গুলশানের ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাসায় প্রায় চার ঘণ্টা অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র্যাব।
এ সময় তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, চাকু, বৈদেশিক মুদ্রা, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়।
এরপর তার মালিকানাধীন জয়যাত্রা আইপি টিভির অফিসে অভিযান চালানো হয়। সেখান থেকে ক্যাঙ্গারুর চামড়া এবং স্যাটেলাইট টিভির বেশকিছু সরঞ্জাম জব্দ করা হয়। বিস্তারিত...
এছাড়াও হেলেনা জাহাঙ্গীরের সাথে সমালোচিত অস্ট্রিয়া প্রবাসী সেফাত উল্লাহ সেফুদার সম্পর্কের সত্যতাও পাওয়া গেছে। র্যাব জানিয়েছে তাদের দুজনের মধ্যে ছিলো টাকার লেনদেন। তবে এই কথা অস্বীকার করে সেফুদা লাইভে এসে জানিয়েছেন তাদের মধ্যে টাকার লেনদেন নয়, রয়েছে হৃদয়ের লেনদেন। তারা একে অপরকে আই লাভ ইউ বলেছেন। এ বিষয়ে আরও বিস্তারিত...
আলোচিত হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়েছে। ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ বিষয়ে জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রিমান্ডে থাকা হেলেনা জাহাঙ্গীরকে ডিবির কাছে সোপর্দ করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা তদন্ত করবে ডিবি।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















