নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:৪৪, ৩ আগস্ট ২০২১
জাপান থেকে এলো আরও ছয় লাখ টিকা
ঢাকায় পৌঁছেছে জাপানের উপহারের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার তৃতীয় চালান। এ চালানে ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা রয়েছে।
মঙ্গলবার (৩ আগস্ট) বিকাল সোয়া ৩টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ক্যাথে প্যাসেফিক এয়ারলাইন্সের কার্গো বিমানে চালানটি আসে।
বাংলাদেশে টোকিও দূতাবাসের ফেসবুকে পেজে এ তথ্য জানানো হয়েছে, জাপানের স্থানীয় সময় অনুযায়ী সোমবার রাত সোয়া ৯টায় নিপ্পন এয়ার ওয়েজের একটি ফ্লাইট ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। টোকিওর বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক মিনিস্টার মো. সৈয়দ নাসির এরশাদ এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৫টি দেশের জন্য ১ কোটি ১০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে জাপান। সেখান থেকে দফায় দফায় ৩০ লাখ আ্যস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশকে দেবে পূর্ব এশিয়ার দেশটি।
উল্লেখ্য, গত ৩১ জুলাই জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনকার সাত লাখ ৮১ হাজার টিকা দেশে আসে। এর আগে ২৪ জুলাই কোভ্যাক্স সুবিধার আওতায় জাপান সরকারের উপহার দেওয়া দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা দেশে পৌঁছায়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















