ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৬, ৩ আগস্ট ২০২১
আপডেট: ১৭:৪৭, ৩ আগস্ট ২০২১

দেশে করোনা কেড়ে নিলো আরও ২৩৫ প্রাণ

দেশে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ভাইরাসটির দ্বারা মৃত্যু ও সংক্রমণে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না। গেলো কিছুদিন ধরেই দুই শতাধিক মানুষ মারা যাচ্ছেন। 

মঙ্গলবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশে একদিনে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ২৩৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ১৫ হাজার ৭৭৬ জনকে। 

দেশে এখন পর্যন্ত করোনায় ২১ হাজার ৩৯৭ জন মারা গেছেন। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ  ৯৬ হাজার ৯৩ জনে।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৫ হাজার ২৮৪ টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ২৮ দশমিক ৫৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ১৬ হাজার ২৯৭ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ২৫ হাজার ৪৫ জনে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়