নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:৩৬, ৪ আগস্ট ২০২১
টিকা ছাড়া বের হলে শাস্তির সিদ্ধান্ত হয়নি: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ
আগামী ১১ আগস্ট থেকে ১৮ বছরের বেশি বয়সী কোনো নাগরিক টিকা নেয়া ছাড়া বাইরে বের হলে শাস্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে টিকা না নিয়ে বাইরে বের হলে শাস্তির মুখোমুখি হতে হবে, এমন কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
সংশ্লিষ্ট খবর: টিকা ছাড়া চলাফেরা করলে শাস্তির সিদ্ধান্ত প্রত্যাহার
এর আগে, গতকাল মঙ্গলবার করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের বলেছিলেন, ভ্যাকসিন ছাড়া ১৮ বছরের বেশি বয়সের কোনো মানুষ মুভমেন্ট করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। সরকার দরকার হলে অধ্যাদেশ জারি করেও শাস্তি দেওয়া হতে পারে। যেহেতু এখন সংসদ অধিবেশন নেই, তাই অধ্যাদেশ জারি করা হতে পারে।
তিনি আরো বলেছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ৭ দিনে ১ কোটি মানুষকে টিকা দেওয়ার ব্যবস্থা করেছে। সুতরাং টিকা ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ রাস্তায় বের হলে শাস্তির মুখোমুখি হতে হবে।
সংশ্লিষ্ট খবর: ১৮ বছরের বেশি বয়সীরা টিকা ছাড়া চলাফেরা করলেই শাস্তি
এদিকে বুধবার (৪ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, ১৮ বছরের ঊর্ধ্বের কোনো ব্যক্তি বাইরে চলাফেরার ক্ষেত্রে শাস্তির মুখে পড়বেন বলে যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে।
তিনি বলেন, ‘সিদ্ধান্তটি প্রত্যাহার করা হয়েছে। বক্তব্যটি সংশোধন করা হয়েছে। এটা তো সম্ভব নয়। এটা পর্যায়ক্রমে হবে। ওই পর্যায়ে আমরা ভবিষ্যতে যাব। আরও টিকা দেয়ার ব্যবস্থা করে এই সিদ্ধান্ত আমরা নেব। আমরা আরও সময় নেব।’
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















