নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:৩৫, ৪ আগস্ট ২০২১
পিয়াসার সহযোগী মিশু গ্রেফতার
ফারিয়া মাহবুব পিয়াসা
বিতর্কিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার ঘনিষ্ঠ সহযোগী ও বিজনেস পার্টনার মিশু হাসানকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার রাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে এক সহযোগীসহ মিশুকে গ্রেফতার করা হয়।
বুধবার (৪ আগস্ট) দুপুরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আ ন ম ইমরান খান জানান, মিশু হাসান এবং তার সহযোগীদের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। বিকাল ৪টায় র্যাব সদর দপ্তরে মিশুর বিষয়ে বিস্তারিত জানানো হবে।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারের সময় মিশুর কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
র্যাব আরও জানায়, মিশু হাসান শুল্কমুক্ত গাড়ি চোরাই চক্রের সদস্য। মিশুর বিরুদ্ধে অস্ত্র এবং নারী পাচারের অভিযোগ রয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















