নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:৫৫, ৫ আগস্ট ২০২১
সিলেট-৩ আসনের উপনির্বাচন ৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্নের নির্দেশ
সিলেট-৩ আসনের উপনির্বাচন আগামী ১০ আগস্টের পর থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই তারিখের মধ্যে সুবিধাজনক সময়ে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) এ বিষয়ে করা রিটের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল একক বেঞ্চ এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
স্থানীয় সাতজন বাসিন্দা এবং ছয় আইনজীবীর আবেদনের পর করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি বিবেচনায় নিয়ে নির্ধারিত ২৮ জুলাই উপনির্বাচনে ভোটগ্রহণ ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেছিলেন হাইকোর্ট। ২৬ জুলাইয়ের ওই আদেশের পর নির্বাচন কমিশন (ইসি) ওই নির্বাচন স্থগিত করে।
বৃহস্পতিবার বিষয়টি আদালতে উপস্থাপনের পর ৭ সেপ্টেম্বরের আগে সিলেট-৩ আসনে ভোটের নতুন তারিখ সুবিধাজনক সময়ে নির্ধারণ করতে পারবে নির্বাচন কমিশন-এমন আদেশ দেন হাইকোর্ট।
এর আগে ভোট স্থগিত রাখার অনুরোধ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে আইনি নোটিশ দেওয়া হয়েছিলো। সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এ নোটিশ দিয়েছিলেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















