ঢাকা, বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬,   ভাদ্র ৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৯, ৫ আগস্ট ২০২১
আপডেট: ১৬:৫৫, ৫ আগস্ট ২০২১

বিধিনিষিধের মধ্যেই কাল থেকে চালু অভ্যন্তরীণ ফ্লাইট

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে চলমান বিধিনিষিধের মধ্যেই আগামীকাল শুক্রবার থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হচ্ছে।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, বর্ধিত সময়সীমায় স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে।

এর আগে গত ১ জুলাই থেকে সরকারের পক্ষ থেকে আরোপ করা কঠোর বিধিনিষেধের কারণে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে দেশের বিভিন্ন বিভাগীয় শহরের আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের বিক্ষোভের মুখে তাদের জন্য সীমিত পরিসরে ২ জুলাই থেকে ফ্লাইট চালুর অনুমতি দেওয়া হয়।

পরবর্তীতে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করায় আবারও ফ্লাইট চালু হয়। ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সর্বসাধারণের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে চলাচলে আবারও নিষেধাজ্ঞা জারি করা হয়। শুধু আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরা চলাচল করতে পারতেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়