নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:০১, ৫ আগস্ট ২০২১
পরীমনি-রাজের বিরুদ্ধে হচ্ছে তিন মামলা
চিত্রনায়িকা পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মাদক এবং পর্নোগ্রাফি আইনে মামলা হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে এ তথ্য জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, ‘বুধবার বিকেলে সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে পরীমনির বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এরপর প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বাসা থেকেও বিপুল পরিমাণ মাদক ও সিসার সরঞ্জাম জব্দ করা হয়।’
তিনি বলেন, ‘পরীমনির বিরুদ্ধে মাদকের একটি মামলা ও নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মাদক ও পর্নোগ্রাফির দুটি মামলা হচ্ছে। মামলার প্রক্রিয়া শুরু হয়েছে। বনানী থানায় র্যাব বাদী হয়ে মামলা করবে।’
এছাড়া পরীমনির সঙ্গে আটক হওয়া আশরাফুল ইসলাম দীপু এবং রাজের সঙ্গে আটক হওয়া সবুজ আলীর বিরুদ্ধেও একই মামলা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
দেখুন পরীমনির বাসায় র্যাবের অভিযানের ভিডিও-
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















