ঢাকা, বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬,   ভাদ্র ৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৪, ৫ আগস্ট ২০২১
আপডেট: ২৩:৪০, ৫ আগস্ট ২০২১

সিনোফার্মের সাড়ে ৭ কোটি টিকা কিনছে বাংলাদেশ

চীন থেকে সিনোফার্মের সাড়ে সাত কোটি করোনা টিকা কিনছে বাংলাদেশ। এর মাঝে দেড় কোটি টিকার টাকাও ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

ড. মোমেন বলেন, ‘সিনোফার্মের কাছে আমরা ৭৫ মিলিয়ন টিকার অর্ডার দিয়েছি। এর মধ্যে ১৫ মিলিয়নের টাকা আমরা দিয়ে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘কোভ্যাক্সের মাধ্যমে চলতি মাসে ৪৪ লাখ টিকা দেশে আসবে। এর মধ্যে আগামী সপ্তাহে আসবে সিনোফার্মের ৩৪ লাখ ডোজ। আর এ মাসের মধ্যে আসবে অ্যাস্ট্রাজেনেকার আরও ১০ লাখ ডোজ টিকা। এছাড়া আগামী মাসে কোভ্যাক্স থেকে ফাইজারের আরও ৬০ লাখ টিকা আসবে।’

যেকোনো সময় চীনের সঙ্গে টিকার যৌথ উৎপাদনে এমওইউ স্বাক্ষর হবে বলেও জানান তিনি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়