নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:০১, ৫ আগস্ট ২০২১
অক্সিজেন এক্সপ্রেসে করে দেশে এলো আরও ২১৬ টন অক্সিজেন
ফাইল ছবি
ভারত থেকে ‘অক্সিজেন এক্সপ্রেসে’ করে আরও ২১৬ টন তরল মেডিকেল অক্সিজেন পৌঁছেছে বেনাপোল স্থলবন্দরে। পরে ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে অক্সিজেনবাহী বিশেষ ট্রেনটি বেনাপোলে এসে পৌঁছায়। এর আগে গত ২৪, ২৮, ৩০ জুলাই ও ১ আগস্ট ২০০ টন করে তরল অক্সিজেন নিয়ে আসে বিশেষ চারটি ট্রেন। এ নিয়ে এক হাজার ১৬ টন তরল মেডিকেল অক্সিজেন দেশে পৌঁছাল।
বেনাপোল রেলওয়ে স্টেশনমাস্টার সাইদুজ্জামান বলেন, ‘পঞ্চম চালানে ২১৬ টন অক্সিজেন নিয়ে ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ নামের বিশেষ ট্রেনটি দুপুরে বেনাপোলে এসে পৌঁছায়। এটি কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে গেছে।’
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, ‘অক্সিজেনবাহী ভারতীয় ট্রেনটি বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে প্রবেশের সঙ্গে সঙ্গে দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালাস দেয়া হয়েছে। তারপর গন্তব্যে রওনা দেয়।’
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















