নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:৩৬, ৬ আগস্ট ২০২১
৬ দিনে দেশের ৩২ লাখ মানুষকে টিকাদানের পরিকল্পনা
ফাইল ছবি
ছয় দিনে দেশের ৩২ লাখ মানুষকে করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ৭ থেকে ১২ আগস্ট ছয় দিনে এসব মানুষকে টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম ।
শুক্রবার (৬ আগস্ট) সকালে ঢাকায় এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। ‘দেশব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, করোনাভাইরাস প্রতিরোধী টিকা প্রদানের পরিসর বাড়ানোর অংশ হিসেবে ৭-১২ আগস্ট পর্যন্ত ছয় দিনে সারা দেশের ১৫ হাজারের বেশি টিকাদান কেন্দ্রে প্রায় ৩২ লাখ মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া হবে। প্রতি জেলায় এক দিন করে এই কর্মসূচি চলবে। ২৫ ঊর্ধ্ব যারা নিবন্ধন করতে পারেননি, তারাও এই সময় টিকা নিতে পারবেন। তবে অগ্রাধিকার দেয়া হবে পঞ্চাশোর্ধ্ব, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের।
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে দেশে সরকারঘোষিত কঠোর লকডাউন চলছে। ১০ আগস্ট লকডাউন শেষ হবে। তারপরেও সংক্রমণ না কমায় গণটিকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। জানানো হয়েছিলো ১১ আগস্ট থেকে ভ্যাকসিন না দিয়ে বাইরে গেলে শাস্তির মুখোমুখি হতে হবে। অবশ্য একদিন পর এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।
টিকা কার্যক্রমের সর্বশেষ হিসাব অনুযায়ী এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছেন দেশের শতকরা ৫ দশমিক ৪৪ জন এবং দ্বিতীয় ডোজ ২ দশমিক ৫২ জন। সরকারের হাতে এখন টিকা আছে মডার্নার ৪৪ লাখ ডোজ, সিনোফার্মের ৪৭ লাখ এবং অক্সফোর্ডের ১৬ লাখ ৪৩ হাজার ডোজ। সব মিলিয়ে এক কোটি সাত লাখ ১৬ হাজার ডোজ। এরমধ্যে অক্সফোর্ডের ১৬ লাখ ৪৩ ডোজ রাখা আছে দ্বিতীয় ডোজ হিসেবে। মডার্না ও সিনোফার্মেরও দ্বিতীয় ডোজ মজুত রাখতে হচ্ছে।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















