নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:২৭, ৬ আগস্ট ২০২১
করোনায় কোন বিভাগে কত মৃত্যু
দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশ দিন পর অর্থাৎ ১৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। সেই থেকে এখন পর্যন্ত ২২ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে এই মহামারিতে।
শুক্রবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২৪৮ জন করোনা রোগী মারা গেছেন। ফলে ভাইরাসটির সংক্রমণে এ পর্যন্ত ২২ হাজার ১৫০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৪ হাজার ৮২২ জন (৬৬ দশমিক ৯২ শতাংশ) ও নারী সাত হাজার ৩২৮ জন (৩৩ দশমিক শূন্য ৮ শতাংশ)।
দেশে শনাক্ত এবং মৃত্যুর সংখ্যা বেশি ঢাকা বিভাগে। মোট মারা যাওয়া ২২ হাজার ১৫০ জনের মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন নয় হাজার ৯৫৬ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ২৪২ জন, খুলনা বিভাগে ২ হাজার ৯৬৬ জন, রাজশাহী বিভাগে ১ হাজার ৬৯৯ জন, রংপুর বিভাগে ১ হাজার ১১০ জন, সিলেট বিভাগে ৮৪১ জন, বরিশাল বিভাগে ৭২৭ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬০৯ জন।
২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৪৮ জনের মধ্যে বিভাগীয় পরিসংখ্যান অনুসারে ঢাকায় ৬৯, চট্টগ্রামে ৭৫, রাজশাহীতে ১৬, খুলনায় ৩৬, বরিশালে ২০, সিলেটে ১৬, রংপুরে ৮ এবং ময়মনসিংহে আট জনের মৃত্যু হয়।
দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জনকে শনাক্ত করা হয়েছে। যাদের মধ্যে ঢাকা বিভাগে ৭ লাখ ৯১ হাজার ৮১৮ জন, চট্টগ্রাম বিভাগে ১ লাখ ৯৯ হাজার ৬৯৯ জন, খুলনা বিভাগে ৯৮ হাজার ২৮৬ জন, রাজশাহী বিভাগে ৮৭ হাজার ৬১ জন, রংপুর বিভাগে ৪৭ হাজার ৫৪২ জন, সিলেট বিভাগে ৪৩ হাজার ৭৩৩ জন, বরিশাল বিভাগে ৩৭ হাজার ৬৬৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৯ হাজার ৪৫৮ জন রয়েছে।
করোনা শনাক্তে দেশে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৮ হাজার ১৫টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮০ লাখ ৪৩ হাজার ৬৯৩টি।
এছাড়া একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ১৫ হাজার ৪৯৪ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জনে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























