নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:৩৯, ৭ আগস্ট ২০২১
দেশে পৌঁছেছে ভারতের উপহারের ৩০ অ্যাম্বুলেন্স
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০৯টি অ্যাম্বুলেন্স (লাইফ সাপোর্টসহ) উপহার দিচ্ছে ভারত। উপহারের দ্বিতীয় চালানে ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে পৌঁছেছে।
শনিবার (৭ আগস্ট) সকালে বেনাপোল বন্দরে অ্যাম্বুলেন্সগুলো পৌঁছায়। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে আজই সেগুলো ঢাকার উদ্দেশে রওনা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আতিকুল ইসলাম।
জানা গেছে, চলতি বছরের গত ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে কোভিড-১৯ মহামারি মোকাবিলার সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রতিশ্রুতি অনুযায়ী ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে এসেছে। বেনাপোল কাস্টমস ও বন্দরের ছাড়পত্র পাওয়ার পর সেগুলো ঢাকার উদ্দেশে রওনা হবে।
বাকি অ্যাম্বুলেন্সগুলো সেপ্টেম্বরের শেষ দিকে পর্যায়ক্রমে পৌঁছাবে বলে জানান ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।
এর আগে ভারত সরকারের উপহারের প্রথম অ্যাম্বুলেন্সটি (একটি) দেশে পৌঁছায় গত ২১ মার্চ। উপহার হিসেবে আসা এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে। অর্থাৎ কার্ডিয়াক রোগী বহনের সুযোগ থাকছে এতে।
ভারতীয় হাইকমিশন জানায়, এ উপহার বাংলাদেশের জনগণের সহায়তার জন্য ভারতের অব্যাহত ও দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























