নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:৫১, ৭ আগস্ট ২০২১
পরীমনির সঙ্গে প্রেম: ডিবি থেকে সাকলায়েনকে প্রত্যাহার
গোলাম সাকলায়েন শিথিল ও পরীমনি
আলোচিত নায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন শিথিলকে ডিবি থেকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি তার সরকারি ফোনও জমা নেয়া হয়েছে।
শনিবার (৭ আগস্ট) দুপুরে এই তথ্যটি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
তিনি বলেন, যেহেতু একটা অভিযোগ উঠেছে তাই তাকে আমরা সরিয়ে নিচ্ছি। বিষয়টি এখনো তদন্তনাধীন। তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, শনিবার দুপুরে সিআইডির এক ব্রিফিংয়ে জানানো হয়, পরীমণিকে এবিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি উক্ত ঘটনায় কোনো পুলিশ কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে অবশ্যই সে আইনের আওতায় আসবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।
সংশ্লিষ্ট খবর: মামলা তদন্তকালে পরীমনির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেন ডিবি কর্মকর্তা!
উল্লেখ্য, মাদক মামলার জিজ্ঞাসাবাদে পরীমনি জানান, গত জুনে ঢাকার সাভারের বোটক্লাবে তিনি নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করার পর যে মামলা হয়েছিল, সেটির তদন্তকালে তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে গেছেন ডিবির কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিল। বিষয়টি ফাঁস হওয়ার পর পুলিশে তোলপাড় চলছে।
সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, পরীমনিকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে গোয়েন্দা কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ফাঁস হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে দ্রুত রাজারবাগের মধুমতি বাসভবনের কেয়ারটেকার শামীমকে সিসিটিভি ফুটেজের ডিভিআরসহ পুলিশ সদরদফতরে ডেকে পাঠান। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ দেখে পরীমনির বক্তব্যের সত্যতা পান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন শিথিল বলেন, ‘পরীমনির সঙ্গে আমার সম্পর্ক আছে। তবে তা প্রেমের সম্পর্ক নয় এবং আমরা বিয়েও করিনি।’
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘এটি যদি অনৈতিক কাজ হয়ে থাকে তাহলে তদন্ত করে তার (গোলাম সাকলায়েন শিথিল) বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























