ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৬, ৮ আগস্ট ২০২১
আপডেট: ১৮:০১, ৮ আগস্ট ২০২১

আসন সংখ্যার সমান যাত্রী নিয়ে চলবে বাস-ট্রেন-লঞ্চ

বিধিনিষেধ শেষে আগামী ১১ আগস্ট (বুধবার) থেকে আসন সংখ্যার সমান সংখ্যক যাত্রী নিয়ে সারা দেশে চলবে বাস, ট্রেন ও লঞ্চ। তবে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা সাপেক্ষে মোট গণপরিবহনের অর্ধেক চলাচল করতে পারবে।

বিধিনিষেধ শিথিল করে মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনে এমনটাই জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়কপথে মোট যানবাহনের অর্ধেক চলাচল করবে। আসন সংখ্যক যাত্রী নিয়ে চলবে বাস, ট্রেন ও লঞ্চ।

এর আগে রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ১০ আগস্টের পর সবকিছু ধাপে ধাপে খুলবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে বিধিনিষেধ শুরু হয়। পরে তা কয়েক দফায় বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত বর্ধিত করা হয়।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়