নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:৪৯, ৮ আগস্ট ২০২১
‘এসএমএস না পেলে টিকাকেন্দ্রে ভিড় করবেন না’
টিকার জন্য কেন্দ্রে ভিড়। ছবি: আইনিউজ।
সারাদেশে গতকাল শনিবার (৭ আগস্ট) শুরু হয়েছে গণটিকাদান কার্যক্রম। তবে কেন্দ্রগুলোতে মানুষের উপচেপড়া ভিড়ের কারণে স্বাস্থ্যবিধি পুরোপুরি উপেক্ষিত হচ্ছে। এমন অবস্থায় করোনার টিকা নিতে সুরক্ষা অ্যাপে যারা নিবন্ধন করেছেন তাদের এসএমএস না পেলে কেন্দ্রে অহেতুক ভিড় না করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রবিবার (৮ আগস্ট) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে এসে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম বলেছেন, ‘আমরা কিন্তু বারবার সবার কাছে অনুরোধ করেছি, ক্ষুদে বার্তা পাওয়ার পরে টিকা কেন্দ্র যাওয়ার জন্য। ক্ষুদে বার্তা না পেয়ে টিকাকেন্দ্র গিয়ে অহেতুক ভিড় করবেন না।’
রাজধানী ঢাকাসহ সারাদেশে গণটিকার কার্যক্রমে মানুষের বেশ উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রত্যেক কেন্রেয়ে যে পরিমাণ টিকা দেওয়ার সুযোগ রয়েছে তার থেকে কয়েকগুণ বেশি মানুষ টিকা নেওয়ার জন্য আসছেন। এতে করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ফলে সংক্রমণও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
দেশে করোনাভাইরাস পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে নাজমুল ইসলাম বলেন, ‘অবশ্যই টিকা কেন্দ্র আসার সময় মাস্ক পরে আসবেন। স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণ করবেন। এ বিষয়ে আমাদের নাগরিক হিসেবে দায়িত্ব রয়েছে। আমরা যদি অহেতুক সেখানে ভিড় না করে ক্ষুদে বার্তা পাওয়ার পর সেখানে যাই তাহলে দ্রুতই টিকা দেওয়া সম্ভব হবে।’
নাজমুল ইসলাম বলেন, ‘একটু সুশৃঙ্খল হলে, টিকা কেন্দ্রে জনসমগম অনেকটা কমে আসবে। অন্য বা গণটিকা কার্যক্রম চলছে যেসব কেন্দ্রে, সেসব কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। এখানে প্রশাসনের সঙ্গে তারা কাজ করছে। তাদের সবার সহযোগিতা নিয়ে কাজ করলে আমরা আশা করি এই সমস্যা থাকবে না।’
দেশে গতকাল শনিবার থেকে গণটিকাদান কর্মসূচি শুরু করে সরকার। এই কার্যক্রম চলবে ছয় দিন।
সংক্রমণ পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বিগত সাত দিনে দেশের সংক্রমণ পরিস্থিতি যদি আমরা দেখি তাহলে দেখব, ৭ আগস্ট কমসংখ্যক রোগী চিহ্নিত হয়েছে। শতকরা হিসেবে আমরা আগের দিনের তুলনায় শনাক্তের হার খানিকটা কম পেয়েছি, তা হলো ২৫.৬৫ শতাংশ। সপ্তাহের শুরুতে ১ আগস্ট শনাক্তের সংখ্যা ছিল ১৪ হাজার ৮৪৪ জন। শনাক্তের হার ছিল ২৯.৯৫ শতাংশ।’
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























