নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:৩০, ১০ আগস্ট ২০২১
ভারত থেকে এলো আরও ২০০ টন তরল অক্সিজেন
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন দেশে এসেছে।
সোমবার (৯ আগস্ট) দুপুরে ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনটি বেনাপোলে পৌঁছায় বলে জানান স্টেশনমাস্টার সাইদুজ্জামান।
তিনি বলেন, জুলাই মাসে তিন চালানে অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে ৬০০ টন ও চলতি আগস্ট মাসের তিন চালানে ৬১৬ টন মেডিকেল অক্সিজেন দেশে এসেছে। এক হাজার ২১৬ টন তরল মেডিকেল অক্সিজেন দেশে আসায় প্রায় ১৪ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।
সাইদুজ্জামান বলেন, অক্সিজেনবাহী ট্রেনটি ভারতের টাটানগর থেকে ছেড়ে এসে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে পৌঁছে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।
বেনাপোল কাস্টম হাউজের উপকমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, অক্সিজেনবাহী ভারতীয় ট্রেনটি বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে প্রবেশের পর দ্রুত আনুষ্ঠানিকতা শেষ করে খালাস করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















