নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০০:০০, ১০ আগস্ট ২০২১
‘পরীমনি বা পিয়াসাকাণ্ডে কাউকে হয়রানি করা হবে না’
গ্রেফতার ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ইস্যুতে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি করা হবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সোমবার (৯ আগস্ট) রাতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি করা হবে না। কারও নাম বললেই কি হবে নাকি? যাচাই- বাছাই করতে হবে।’ গণমাধ্যমে নাম প্রকাশের পর কয়েকজন ব্যবসায়ী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বলে গুঞ্জন শোনা গেলেও তিনি তা নাকচ করে দিয়েছেন।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেফতার হওয়া কথিত মডেলদের সঙ্গে সমাজের বিশিষ্টজনের নাম জড়িয়ে একটি চক্র চাঁদাবাজি করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম।
গত ৪ আগস্ট বিকেল থেকে রাত পর্যন্ত অভিযানে চিত্রনায়িকা পরীমণির বনানীর বাসা থেকে ১৯টি বিদেশি মদের বোতল, দেড় শতাধিক ব্যবহৃত মদের বোতল, ইয়াবা ও শিশা সামগ্রী, ভয়ঙ্কর মাদক এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) ও আইস জব্দ করা হয়।
এ অভিযানের আগে ১ আগস্ট রাত ১০টার দিকে গুলশান থানার বারিধারার ৯ নম্বর রোড এলাকায় মডেল পিয়াসার বাসায় অভিযান চালায় পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সে সময় তার বাসা থেকে বিদেশি মদ, ইয়াবা ও সীসা জব্দসহ তাকে আটক করা হয়।
পরে তাকে নিয়ে মোহাম্মদপুরের বাবর রোডে মডেল মৌয়ের অভিযান চালায় পুলিশ। সেখান থেকেও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে মৌকেও আটক করা হয়। দুজনের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















