নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:১১, ১১ আগস্ট ২০২১
জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ২৮ আগস্ট
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
বুধবার (১১ আগস্ট) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী একথা জানান।
তিনি আরো বলেন, আগামী ২৮ আগস্ট থেকে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ শুরু হচ্ছে। ৩ সেপ্টেম্বর পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক এটি পালন করা হবে। জাতীয় মৎস্য সপ্তাহের এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’। প্রথম দিন ২৮ আগস্ট মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করা হবে।
দ্বিতীয় দিন ২৯ আগস্ট রাজধানীর ওসমানী ম্মৃতি মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি জাতীয় সংসদের লেকে মাছের পোনা অবমুক্ত করবেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, সুবোল বোস মনি ও মোঃ তৌফিকুল আরিফ, যুগ্মসচিব এস এম ফেরদৌস আলম ও ড. মো. মশিউর রহমান, মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মাহবুবুল হকসহ মন্ত্রণালয় ও মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























