নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১০:৩৮, ১২ আগস্ট ২০২১
আমানতের সুদহার কমানোর প্রস্তাব: নাকচ করেছে কেন্দ্রীয় ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া আমানতের সর্বনিম্ন সুদহার কমাতে অনুরোধ করেছেন তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি)। তবে তাদের অনুরোধ নাকচ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (১১ আগস্ট) বিকালে গভর্নর ফজলে কবিরের সঙ্গে ব্যাংকের এমডিদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়।
করোনাভাইরাস মহামারীর মধ্যে সাড়ে ৬ মাস পর ভার্চুয়ালি অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। তফসিলি সব সব ব্যাংকের এমডিরা সভায় অংশ নেন। এসময় বাংলাদেশ ব্যাংকের সব ডেপুটি গভর্নর ও সংশ্লিষ্ট নির্বাহী পরিচালকরা উপস্থিত ছিলেন।
সভায় ঋণের ক্ষেত্রে ৯ শতাংশ সুদহার বাস্তবায়নের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। তবে মেয়াদি আমানতে মূল্যস্ফীতির কম সুদ না দেওয়ার নির্দেশনা প্রত্যাহার বা পরিমার্জন কিংবা আমানতের সুদহারের সীমা পুরোপরি তুলে দেওয়ার দাবিতে অসম্মতি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। এছাড়া নতুন প্রণোদনা ঋণ দ্রুত ছাড় করতে নির্দেশনা দেয়া হয়। এর বাইরে ভোক্তা ঋণ প্রদানে তাগিদ দেয়াসহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচাল ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা আমানতের সুদহার কমানোর অনুরোধ করলেও বাংলাদেশ ব্যাংক তা নাকচ করে আমানতের সুদহার বহাল রাখার যৌক্তিকতা দেখিয়েছে।
সভায় অংশ নেয়া অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শামস উল ইসলাম বলেন, ‘আমানতের সুদহার কমানোর জন্য কয়েকটি ব্যাংকের এমডি অনুরোধ করলেও না কমানোর পক্ষে যুক্তি তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।’
‘এছাড়া মোবাইল-ল্যাপটপ কেনার জন্য ব্যাংকগুলোকে ঋণ দেয়ার অগ্রগতি বিষয়ে জানতে চেয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এত দিন খাতটিকে অনুৎপাদনশীল খাত বিবেচনা করা হলেও করোনাকালীন এ সময়ে তা উৎপাদনশীল খাত হিসেবে দেখতে বলেছেন গভর্নর। এছাড়া প্রণোদনা প্যাকেজের ঋণ শতভাগ বাস্তবায়ন করায় ১৩টি ব্যাংককে প্রশংসাপত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।’
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























