নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:১৩, ২৮ আগস্ট ২০২১
৩ সেপ্টেম্বর থেকে ভারত-বাংলাদেশ ফ্লাইট চালু
এয়ার বাবল চুক্তির আওতায় আগামী ৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চলাচল শুরু হবে। শনিবার (২৮ আগস্ট) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বেবিচক সূত্রে জানা গেছে, ভারত বাংলাদেশকে এয়ার বাবল চুক্তির প্রস্তাব দিয়েছিল। এর অধীনে বেবিচক তাদেরকে একটি চিঠি পাঠায়। সেই চিঠির উত্তরে ভারত ফ্লাইট পরিচালনার তারিখ ঘোষণা করে।
ভারত তাদের তিনটি এয়ারলাইন্সকে সপ্তাহে ৭টি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এদের মধ্যে স্পাইস জেট ৩টি, ইন্ডিগো ২টি ও এয়ার ইন্ডিয়া ২টি ফ্লাইট পরিচালনা করবে।
বেবিচককে দেওয়া চিঠিতে ভারত জানিয়েছে, ভারত থেকে যারা প্রবেশ করবে তাদেরকে বাংলাদেশ সরকার নির্ধারিত করোনা বিধি মেনেই আসতে হবে। আর যারা বাংলাদেশ থেকে ভারত যাবে তাদেরকে নিজ খরচে বিমানবন্দরে করোনা টেস্ট করাতে হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, এয়ার বাবল চুক্তির এই সময়ের মধ্যে বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসা নিয়ে কেউ ভারত যেতে পারবে না।
বেবিচক গত ১৬ আগস্টের এক প্রজ্ঞাপনে জানিয়েছিল, এয়ার বাবলের আওতায় সব ধরনের ফ্লাইট (যেকোনো দেশে) স্থগিত রাখা হয়েছে। স্থগিতাদেশ তুলে ফেললে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে।
বেবিচক আরও জানিয়েছিল, আগস্টের তৃতীয় সপ্তাহ থেকেই ভারতে ফ্লাইট চালুর প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে ভারত চূড়ান্ত অনুমতির বিষয়ে কিছুই জানায়নি। তারা জানালে ফ্লাইট চালুর পরবর্তী প্রক্রিয়া নেওয়া হবে।
এর আগে ২২ আগস্ট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ২৬ আগস্ট থেকে স্পাইস জেট ও ২৭ আগস্ট থেকে ইন্ডিগো ফ্লাইট চালুর ঘোষণা দেয়। তবে পরে তারা ফ্লাইট চালুর সিদ্ধান্ত থেকে সরে আসে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























