ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২২, ২৫ অক্টোবর ২০২১

পীরগঞ্জে সাম্প্রদায়িক হামলা: আরও দুইজন গ্রেপ্তার

কুমিল্লায় দুর্গামণ্ডপে কোরআন রাখা নিয়ে রংপুরের পীরগঞ্জের রামনাথপুরে জেলেপল্লীতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও বাড়িঘরে লুটপাটের ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মামুন ও ওমর ফারুক। এ নিয়ে সহিংসতার ওই ঘটনায় করা চার মামলায় মোট ৬৬ জনকে গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রবিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে গাইবান্ধার সাদুল্লাপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র। ওসি বলেন, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে দেশের বেশ কয়েকটি জেলায় প্রতিমা, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের মধ্যেই গত ১৭ অক্টোবর রাতে পীরগঞ্জের রামনাথপুর উত্তরপাড়া হিন্দুপল্লিতে হামলা চালানো হয়। ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে হামলার সময় ভাঙচুর করা হয় হিন্দুদের বাড়িঘর। দেওয়া হয় আগুন। লুটপাটও করা হয় এসব বাড়িতে।

এ ঘটনায় পীরগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি মামলা হয়। এছাড়া অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা হয় একটি মামলা। এসব মামলায় মোট ৬৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রধান অভিযুক্ত সদ্য সাবেক ছাত্রলীগ নেতা সৈকত মণ্ডল ও তার সহযোগী রবিউল ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছে।

পীরগঞ্জে মূলহোতা ছিলেন ছাত্রলীগ নেতা

 

রংপুরের পীরগঞ্জে অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক হামলার মূলহোতা সৈকত মন্ডলকে গ্রেফতার করেছে র‍্যাব। জানা গেছে, সৈকত কারমাইকেল কলেজের ছাত্রলীগ নেতা ছিলেন। দর্শন বিভাগের সহ-সভাপতি ছিলেন তিনি। 

তবে, উষ্কানিমূলক ফেসবুক পোস্টের কারণে তাকে ঘটনার পরের দিন ১৮ অক্টোবর সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগের কারমাইকেল কলেজ শাখার সভাপতি সাইদুজ্জামান সিজার ও সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনে ছাত্রলীগ।

গ্রেফতারের পর শনিবার (২৩ অক্টোবর) র‌্যাব সদর দফতরে আয়োজিত ব্রিফিংয়ে র‍্যাবের পক্ষ থেকে সৈকত মন্ডলকে পীরগঞ্জের মাঝিপাড়ার হিন্দুপল্লীতে সহিংসতার ঘটনায় অন্যতম হোতা হিসেবে দাবি করা হয়। বিস্তারিত...

 

আইনিউজ/এসডি

 

কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন রেখেছিল ইকবাল, সিসিটিভি ফুটেজে চিহ্নিত

ছেলেদের ইসলামিক নাম অর্থসহ | ছেলে শিশুর নাম|

বিভাগ হচ্ছে কুমিল্লা ও ফরিদপুর, নাম হবে পদ্মা-মেঘনা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়