নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:০৬, ৩১ অক্টোবর ২০২১
স্বাস্থ্যের ১৭ নথি গায়েব : ৬ কর্মচারীকে নিয়ে গেছে সিআইডি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ ১৭টি নথি গায়েব হওয়ার ঘটনার ছায়া তদন্ত শুরু করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ইতোমধ্যে মন্ত্রণালয়ের ৬ কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের কার্যালয়ে নিয়ে গেছে তারা।
রোববার দুপুর সোয়া ১টার দিকে একটি মাইক্রোবাসে তাদের নিয়ে সচিবালয় থেকে বের হয়েছেন সিআইডির সদস্যরা। যে ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে তারা হলেন- জোসেফ, আয়শা, বাদল, বারী, মিন্টু, ফয়সাল।
এর আগে সিআইডির সদস্যরা সকালে সচিবালয়ে এসে তিন নম্বর ভবনের নিচতলার ২৪ নম্বর কক্ষ (এ কক্ষ থেকে ফাইল চুরি হয়েছে) থেকে আলামত সংগ্রহ করেন এবং সেখানে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন।
সংশ্লিষ্ট খবর: স্বাস্থ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ১৭ নথি গায়েব, থানায় জিডি
সিআইডির পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘এখানে একটি ঘটনা ঘটেছে। মামলা হয়নি, সাধারণ ডায়েরি হয়েছে। আমাদের বলা হয়েছে, আমরা যেন ছায়া তদন্ত করি। সিআইডির টিম ছায়া তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদ করতে এসেছে।’
এটা তদন্তের একটা অংশ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘পরবর্তীতে হয়তো আরও বিস্তারিত বলতে পারবো।’
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























