ঢাকা, বুধবার ০৮ জুলাই ২০২৬,   আষাঢ় ২৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৬, ৩ নভেম্বর ২০২১

ধর্ষণ মামলায় মামুনুলের বিচার শুরু

মামুনুল হক

মামুনুল হক

হেফাজতে ইসলামের সাবেক নেতা মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় অভিযোগ গঠন করেছে আদালত। এর মাধ্যমে এই মামলার বিচার শুরু হলো।

নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিসুর রহমান বুধবার দুপুর ১২টার দিকে অভিযোগ গঠন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।

তিনি জানান, ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় ধর্ষণ মামলা করেন মামুনুলের কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। ওই মামলায় গ্রেপ্তার মামুনুল হককে বুধবার আদালতে হাজির করা হলে তার বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক এই মামলার বিচার শুরুর অনুমতি দেন।

এর আগে সকাল ১০টার দিকে মামুনুলকে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে নেয়া হয়। পরে আদালতের গারদখানায় রাখা হয় মামুনুল হককে। পরে তাকে আদালতে তোলা হয়।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ