নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সোয়ারীঘাটে জুতার কারখানায় আগুন, নিহত ৫
রাজধানীর সোয়ারীঘাট এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন মারা গেছেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকের ওই অগ্নিকাণ্ডে তাদের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। গভীর রাতে সোয়ারীঘাট এলাকার একটি জুতার কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এ পর্যন্ত ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে এখনো উদ্ধার কাজ চলছে।
জানা যায়, কারখানাটিতে মূলত জুতার সোল তৈরি হতো। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে কারখানাটিতে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়।
প্রচুর ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে পাঁচজন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। নিহতরা কারখানাটির শ্রমিক ছিলেন। তাদের নামিপরিচয় এখনো জানা যায়নি। মরদেগুলো ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
আইনিউজ/এসডি
কমলগঞ্জে নাজমুল হত্যা : র্যাবের হাতে সিলেট ও যাত্রাবাড়িতে গ্রেফতার ৪
কমলগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলার মূল আসামি বিদেশ পালানোর সময় গ্রেফতার
শ্রীমঙ্গলে নারী খুন | Srimangal | Murder | Moulvibazar | Eye News
এবার সত্যি সত্যি বাজারে এলো উড়ন্ত বাইক, বিক্রি শুরু
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























