ঢাকা, বুধবার ০৮ জুলাই ২০২৬,   আষাঢ় ২৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫০, ৫ নভেম্বর ২০২১

উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে যাচ্ছেন রওশন এরশাদ

রওশন এরশাদ

রওশন এরশাদ

উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেওয়া হচ্ছে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে। শুক্রবার (৫ নভেম্বর) রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগিব মাহি সাদ এরশাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। শুক্রবার বিকেল ৫টায় এয়ার অ্যাম্বুলেন্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতাল চিকিৎসা নেবেন। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।’

জাপা সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট রওশন এরশাদের ফুসফুসে জটিলতা দেখা দেয়। পরে তার অক্সিজেন লেভেল কমতে শুরু করলে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তখন বেশ কিছুদিন তাকে আইসিইউতে রাখা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেওয়া হয়। হাসপাতালে থাকাকালেই গত ২০ অক্টোবর আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন এই রাজনীতিবিদ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ