নিজস্ব প্রতিবেদক
রওশন এরশাদের মৃত্যুর গুজব
রওশন এরশাদ
উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে ব্যাংকক গেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এদিকে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ রওশন এরশাদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।
তবে বিষয়টি গুজব বলে নিশ্চিত করেছেন জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
তিনি জানান, রওশন এরশাদের অবস্থা অপরিবর্তিত আছে। রাত সাড়ে ৯টায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স থাইল্যান্ড পৌঁছেছে। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে আছেন। এখন সেখানে তার চিকিৎসা শুরু হবে।
তিনি বলেন, বেগম রওশন এরশাদের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।
অন্যদিকে, রওশন এরশাদপুত্র রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদ তার ফেসবুক পেজ থেকে রাত ৯ টায় এক পোস্টে জানান, তারা নিরাপদে থাইল্যান্ড পৌঁছেছেন। দ্রুতই রওশন এরশাদের চিকিৎসা শুরু হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























