নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে চলছে বাস, দিতে হচ্ছে বাড়তি ভাড়া
চট্টগ্রামে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন মালিক-শ্রমিকদের একাংশ। ৭টির মধ্যে ৫টি সংগঠন ধর্মঘট প্রত্যাহার করেছে, তবে ৫টাকার জায়গায় ১০ টাকার ভাড়া নিয়েই পরিবহন করছে যাত্রী।
চট্টগ্রামের ১৩টি রুটে বাসসহ গণপরিবহন চলছে। তবে আজ চট্টগ্রামে স্বাভাবিক সময়ের তুলনায় রাস্তায় গাড়ি কম। তাই জনভোগান্তির পুরোপুরি অবসান হয়নি।
যেসব যানবাহন চলছে, তারা প্রায় সবাই বাড়তি ভাড়া আদায় করছে। সর্বনিম্ন ৫ টাকার ভাড়া ১০ টাকা পর্যন্ত আদায় করছে পরিবহনগুলো। এ নিয়ে সকালে বেশ কয়েক জায়গায় যাত্রীদের সাথে পরিবহন শ্রমিকদের বাকবিতণ্ডার মতো ঘটনা ঘটতে দেখা গেছে।
এদিকে চট্টগ্রামের ১৩টি রুটেই বাসজাতীয় বড় গণপরিবহনের সাথে চলছে ছোট ছোট পরিবহনও। বাসের সাথে সাথে বেড়েছে টেম্পু, টমটম ও এজাতীয় অন্যান্য পরিবহনের ভাড়াও।
চট্টগ্রামের পরিবহন মালিকসহ সংশ্লিষ্টরা বলছেন, আজ সকাল ১১টায় মন্ত্রণালয়ে ভাড়া নিয়ে যে বৈঠক হবে, তার সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। তারা বলছেন, কিছু জটিলতা হওয়ায় তারা গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে বৈঠকে যদি তাদের স্বার্থানুযায়ী সিদ্ধান্ত না হয়, সেক্ষেত্রে তারা আবার ধর্মঘট করতে পারেন, এমন ইঙ্গিতও দিয়েছেন।
আজ রোববার (৭ নভেম্বর) বেলা ১১টায় বিভিন্ন পক্ষকে নিয়ে সরকারের একটি বৈঠক করার কথা রয়েছে। আশা করা হচ্ছে সেই বৈঠকে এ ব্যাপারে একটি সমাধান আসবে। এতে অবসান হতে পারে তিন দিনের অচলাবস্থার।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























