আইনিউজ ডেস্ক
লঞ্চ মালিকদের সঙ্গে বিআইডব্লিউটিএর বৈঠক শুরু
জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষিতে নৌযানের ভাড়া সমন্বয় করতে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
রোববার (৭ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএর কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে উপস্থিত আছেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকসহ বিআইডব্লিউটিএর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদসহ বিভিন্ন লঞ্চের মালিকরা।
এর আগে শুক্রবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থা থেকে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের কাছে লঞ্চ ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব পাঠানো হয়।
উল্লেখ্য, জ্বালানি তেলের দাম বাড়ায় ভাড়া বৃদ্ধির দাবিতে শনিবার সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন মালিকরা। এদিন সকাল থেকে ধর্মঘটের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও মালিকরা টার্মিনাল থেকে লঞ্চ অন্যত্র সরিয়ে নেন।
গত বুধবার রাতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করে সরকার। এর প্রতিবাদে লঞ্চমালিকরা ভাড়া দ্বিগুণ করার দাবি তোলেন।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























