ঢাকা, মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৮, ১০ নভেম্বর ২০২১

পাঁচ ব্যাংকের নিয়োগ প‌রীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে আটক ১০

বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১০ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবি জানায়, প্রশ্নফাঁস চক্রের সদস্যরা প্রথম ব্যক্তির কাছে একটি প্রশ্ন বিক্রি করে ১৫ লাখ টাকায়। সেই প্রশ্ন হাত বদল করে কোটি কোটি টাকা পকেটে তুলেছে চক্রের সদস্যরা। তবে আটকদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

বিষয়টি বুধবার (১০ নভেম্বর) সকালে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরের যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদ।

সংশ্লিষ্ট খবর : পাঁচ ব্যাংকের নিয়োগ প‌রীক্ষা : প্রশ্ন ফাঁসের অভিযোগ

তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত কয়েকটি ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ। তদন্তের পর প্রশ্নফাঁসের অভিযোগে ১০ জনকে আটক করা হয়।

এ বিষয়ে আজ বেলা ৩টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান মোহাম্মদ হারুন-অর-রশীদ।

গত শনিবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক হাজার ৫১১টি পদের বিপরীতে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেন এক লাখ ১৬ হাজার ৪২৭ জন চাকরিপ্রত্যাশী। একাধিক চাকরি প্রার্থীর দাবি, পরীক্ষা চলার সময় প্রশ্নের প্রিন্ট করা উত্তরপত্র ফেসবুকে পাওয়া যায়। যদিও অভিযোগ নাকচ করে দেয় বাংলাদেশ ব্যাংক।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়