ঢাকা, বুধবার ০৮ জুলাই ২০২৬,   আষাঢ় ২৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৫, ১০ নভেম্বর ২০২১
আপডেট: ২১:৪০, ১০ নভেম্বর ২০২১

নিয়োগ প‌রীক্ষার প্রশ্ন ফাঁস

আহছানউল্লা ইউনিভার্সিটির কাছে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাখ্যা তলব

বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে আহছানউল্লা ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির কাছে ব্যাখ্যা তলব করেছে কেন্দ্রীয় ব্যাংক।  

বুধবার (১০ নভেম্বর) এ ব্যাখ্যা তলব করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এবং নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।

তিনি বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে প্রশ্ন ফাঁসের বিষয়টি শোনার পর আমরা আহছানউল্লা ইউনিভার্সিটির কাছে কৈফিয়ত চেয়েছি। প্রশ্নপত্র থেকে শুরু করে সব কিছুর দায়িত্ব তাদের ছিল। আমরা যে কৈফিয়ত তলব করেছি তার জবাব দিলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’

সংশ্লিষ্ট খবর : প্রশ্নপত্র ফাঁস চক্রের ৩ জনই সরকারি ব্যাংকের কর্মকর্তা, হাতিয়েছেন ৬০ কোটি টাকা

গত ৬ নভেম্বর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক হাজার ৫১১টি পদের বিপরীতে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেন এক লাখ ১৬ হাজার ৪২৭ জন চাকরিপ্রত্যাশী। একাধিক চাকরি প্রার্থীর দাবি, পরীক্ষা চলার সময় প্রশ্নের প্রিন্ট করা উত্তরপত্র ফেসবুকে পাওয়া যায়। যদিও অভিযোগ নাকচ করে দেয় বাংলাদেশ ব্যাংক।

এদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় গত ৬ নভেম্বর থেকে আজ (১০ নভেম্বর) পর্যন্ত গোয়েন্দা তেজগাঁও বিভাগের জোনাল টিম বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় বাংলাদেশ ব্যাংকের প্রশ্নফাঁসে জড়িত একটি চক্রের পাঁচজনকে গ্রেফতার করা হয়। 

সংশ্লিষ্ট খবর :  পাঁচ ব্যাংকের নিয়োগ প‌রীক্ষা : প্রশ্ন ফাঁসের অভিযোগ

গ্রেফতারের পর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) জানিয়েছে, তাদের তিনজনই সরকারি বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা। তারা পরপর চারটি ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে। ডিবির প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, চক্রটি এ পর্যন্ত প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় ৬০ কোটি টাকা।

ডিবি জানায়, গ্রেফতার হওয়া সরকারি ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশে প্রশ্নপত্র প্রণয়নসহ পরীক্ষা আয়োজনে দায়িত্বপ্রাপ্ত আহছানউল্লা ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির আইসিটি বিভাগ থেকেই প্রশ্ন ফাঁস হয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ