নিজস্ব প্রতিবেদক
দেশে পেট্রোল ও অকটেনের দাম বাড়ছে না
ফাইল ছবি
দেশে ডিজেলের দাম বাড়লেও পেট্রোল ও অকটেনের দাম বাড়ছে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিছুর রহমান।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত এক ভার্চুয়াল সেমিনারে তিনি এ তথ্য জানান।
আনিছুর রহমান জানান, ডিজেলের পর পেট্রোল ও অকটেনের দাম বাড়ানোর প্রক্রিয়ার কথা সঠিক নয়। পেট্রোল পুরোটাই দেশীয় পণ্য। আর সামান্য অকটেন আমদানি করা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আরো জানান, আমরা কিছু মিডিয়ায় এমন খবর দেখেছি, যেগুলোর কোনো সত্যতা নেই। এসব কারণে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান কাজ করছে।
উল্লেখ্য, দেশে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা করে বেড়েছে। নতুন দাম ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে। ৩ নভেম্বর রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যা ৪ নভেম্বর থেকে কার্যকর হয়েছে।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























