নিজস্ব প্রতিবেদক
‘ডায়াবেটিস সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে হবে’
ডায়াবেটিস সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষ্যে এক বাণীতে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ডায়াবেটিস সারা জীবনের রোগ। কিন্তু একে সুনিয়ন্ত্রিত রাখতে পারলে সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করা সম্ভব। কাজেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে আমাদের ডায়াবেটিসের ঝুঁকিসমূহ সম্পর্কে জানতে হবে, অন্যদেরকেও অবহিত করতে হবে। কারণ, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতার অভাবে এ দেশে প্রতিবছর অসংখ্য ডায়াবেটিক রোগী হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগ, চোখের রোগ ও মাড়ির রোগে আক্রান্ত হন। অনেকে পঙ্গুত্ববরণ করা ছাড়াও নানা শারীরিক জটিলতার শিকার হন, এমনকি অনেকে মৃত্যুবরণ করেন। কাজেই, এ রোগ জনগণকে ব্যাপকভাবে সচেতন করে তুলতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সব সময়েই জনগণের সুস্বাস্থ্য রক্ষায় নানা কর্মসূচি গ্রহণ করে আসছে। আমরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছি। একটি গণমুখী স্বাস্থ্যনীতি প্রণয়ন করে তা বাস্তবায়নে আমরা কাজ করছি। সারাদেশে সকল হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি নতুন নতুন মেডিকেল কলেজ, নার্সিং কলেজ ও নার্সিং ইনস্টিটিউট এবং মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। এরই মধ্যে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা বিস্তৃত করতে দেশব্যাপী সকল উপজেলায় এবং ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আামাদের সরকারের সহায়তা অব্যাহত থাকবে।
আমি ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২১’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচি’র সার্বিক সাফল্য কামনা করি।
বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায়, বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সাল-এ ১৪ নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে প্রতিবছর বাংলাদেশসহ সারাবিশ্বে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে পালন করে আসছে।
এবছর বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য- ‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয় (Access to diabetes care. If not now, when?)'
ডায়াবেটিস এমন একটি রোগ- যার কারণে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যক্ষমতা হ্রাস পেয়ে হার্ট অ্যাটাক, কিডনি ফেইলিউর, অন্ধ হয়ে যাওয়া, পায়ে পচন, এমনকি পা কেটে ফেলার প্রয়োজনীয়তা দেখা দেয়।
বিশেষজ্ঞদের মতে এত বড় বৈশ্বিক এই স্বাস্থ্য সমস্যাকে নিয়ন্ত্রণ বা প্রতিরোধে দরকার জনসচেতনতা এবং জনসম্পৃক্ততা। সময় মতো ইন্টারভেশন (খাদ্যাভ্যাস, জীবনযাত্রার পরিবর্তন), নিয়মিত হাঁটার দ্বারা প্রায় ৫০ শতাংশ পর্যন্ত ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























