নিজস্ব প্রতিবেদক
ব্যাংকের দেয়াল ভেঙে টাকা লুটের চেষ্টা, গ্রেফতার ৩
ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংকের দেয়াল ভেঙে টাকা লুটের চেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ নভেম্বর) দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল সন্ধ্যায় আইএফআইসি ব্যাংকের বাড্ডা উপ-শাখার দেয়াল ভেঙে টাকা লুটের চেষ্টা করার সময় ব্যাংকের ভেতর থেকে একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ (রোববার) ভোরে মহাখালী সাত তলা বস্তি এলাকা থেকে আরও দুই জনকে আটক করা হয়।
ওসি বলেন, আমরা আপাতত তাদের নাম-পরিচয় বলছি না। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আবুল কালাম আজাদ বলেন, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা দীর্ঘদিন ধরে উপ-শাখাটি থেকে টাকা লুট করবে বলে পরিকল্পনা করছিল। সে অনুযায়ী গতকাল দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। কিন্তু তারা কিছু লুট করতে পারেনি। তার আগেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যায়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























