ঢাকা, বুধবার ০৮ জুলাই ২০২৬,   আষাঢ় ২৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৮, ১৮ নভেম্বর ২০২১

অনিবন্ধিত ওষুধের দোকান শনাক্ত ও লাইসেন্স প্রদানের কাজ চলছে

অনিবন্ধিত ওষুধের দোকান শনাক্ত ও লাইসেন্স প্রদানের কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

তিনি বলেন, চলতি বছরের আগস্ট পর্যন্ত হিসাব অনুযায়ী দেশে অনিবন্ধিত ফার্মেসির সংখ্যা ১২ হাজার ৫৯২টি রয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশন চলাকালে ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। 

অধিবেশনের সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনিবন্ধিত ওষুধের দোকান শনাক্ত ও লাইসেন্স প্রদানের কাজ চলছে। ওষুধ প্রশাসন অধিদফতরের অধীনে আট বিভাগীয় দফতর ও ৫৫ জেলার মাঠ পর্যায়ের কর্মকর্তারা দেশের বিভিন্ন স্থানের ফার্মেসিগুলো নিয়মিত পরিদর্শন করেন।

তিনি আরো বলেন, অনিবন্ধিত দোকান পাওয়া গেলে তাদের কারণ দর্শানো নোটিশ দেখাতে বলা হয়। এসব দোকান মালিকদের নির্দিষ্ট শর্তসাপেক্ষে লাইসেন্স সংগ্রহের সুযোগ দেওয়া হয়।

মন্ত্রী বলেন, অনিবন্ধিত ফার্মেসি মালিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে জরিমানাসহ তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। প্রয়োজনে ম্যাজিস্ট্রেট আদালতে মামলাও করা হয়।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ