নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৫৮, ১৮ নভেম্বর ২০২১
এইচএসসি ও সমমানের পরীক্ষা
২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি বন্ধ থাকবে সব কোচিং সেন্টার
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে ও প্রশ্নফাঁস রোধে আগামী ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখা হবে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এইচএসসি-সমমান পরীক্ষার প্রস্তুতি তুলে ধরতে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
শিক্ষামন্ত্রী বলেন, আগের নির্ধারিত তারিখ ২ ডিসেম্বর থেকে ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী অংশ নেবেন।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























